Logo

অনানুষ্ঠানিক বৈঠকের জন্য বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে: সিইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংলাপ নয়, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিইসি।

এসময় তিনি বলেন, অনানুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য বিএনপি মহাসচিবকে একটি চিঠি দিয়েছিলাম যে, আপনারা অনানুষ্ঠানিকভাবে বৈঠকে অংশগ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার শেষ বেলায় চিঠিটা দেওয়া হয়েছে। বিভিন্ন বক্তব্য থেকে মনে হচ্ছে চিঠিটা তারা পেয়েছেন।

এই পত্রের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে সিইসি বলেন, অনেকে বলছেন— এটি সরকারের কূটকৌশল ছিল। আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে এটির সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমরা শুরু থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আসছি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬