শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা ব্রাক হাউজিং, আইসিবি ইসলামী ব্যাংক, ও রিং শাইন। রিং শাইনের পর্ষদ সভায় ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।