Logo

মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্টান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা বোর্ড। কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২০ সালের প্রতিবেদন অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মূল্যায়নের পর কোম্পানিটির নিট লাইবেলিটি দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ৫১১ টাকা। কোম্পানিটির উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫১ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৯৫ টাকা। আলোচিত সময়ে প্রাইম লাইফের লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৬ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৪১৬ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬