Logo

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ একদিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার (২৭ মার্চ) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক। তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে একদিন বন্ধের পর ভারত থেকে এবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড করে দেশে ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, ২৬ মার্চ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬