Logo

মহাখালী সাততলা বস্তিতে আগুন, প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল পৌনে সাতটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট। প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

আজ সোমবার (২৭ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ (সোমবার) সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায়। আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবর আসেনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬