Logo

ইউনাইটেড ফিন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রতিষ্টান ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৯ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ১৭ টাকা ০৬ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৫ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। আর এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬