Logo

শেয়ারবাজার আজ বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ (২৬ মার্চ, ২০২৩) রোববার শেয়ারবাজার বন্ধ রয়েছে। এই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো লেনদেন হবে না।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ (২৬ মার্চ, ২০২৩) ৫৩তম মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষ্যে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন ব্যাংক-বীমা, সরকারী-আধা সরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই দেশের দুই শেয়ারবাজারেও অফিশিয়াল কার্যক্রমসহ লেনদেন বন্ধ রয়েছে।

আগামীকাল (২৭ মার্চ, ২০২৩) সোমবার থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬