Logo

খাতভিত্তিক লেনদেনে সেরা খাদ্য ও আইটি খাত

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি ও খাদ্য খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ করে অবদান রয়েছে এই খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জীবন বীমা ও ভ্রমণ-অবকাশ খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাগজ, বিবিধ ও সেবা খাতে ৫ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল ও ট্যানারি-ফার্মা খাতে ১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ-ব্যাংক খাতে ২ শতাংশ, সিরামিক খাতে ৪ শতাংশ লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬