Logo

টানা তিন দিন বন্ধ শেয়ারবাজারের লেনদেন

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

দেশের শেয়ারবাজারের লেনদেন টানা তিন দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি এবং স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে আগামী তিন দিন বন্ধ থাকবে শেয়ারবাজার। তিনদিন বন্ধের পর আগামী সোমবার (২৭ মার্চ) থেকে নিয়মিত লেনদেন হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৪ মার্চ (শুক্রবার) ও ২৫ মার্চ (শনিবার) সরকারি ছুটি। এরপর ২৬ মার্চ (রোববার) স্বাধীনতা দিবসের দিনের ছুটি। এ নিয়ে তিন দিন ছুটি থাকবে সরকারী অফিস, ব্যাংক ও পুঁজিবাজার।

আগামী ২৭ মার্চ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথারীতি শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬