Logo

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: সিরিজ জেতার লক্ষে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করবে টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা মেহেদী হাসান মিরাজ। তবে ইয়াসির আলী রাব্বি বাদ পড়েছেন।

সিরিজ শুরুর আগের দিন দলীয় অনুশীলনে চোট নিয়ে মাঠ ছাড়েন মিরাজ। এরপর অনুষ্ঠিত দুটি ম্যাচেই তিনি নামতে পারেননি। তার অনুপস্থিতিতে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে ভেসে যায় বৃষ্টিতে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ সর্বোচ্চ ৩৪৯ রান করার রেকর্ড গড়ে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬