Logo

বিইউপির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ফিজিক্যাল অ্যাডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত বিইউপি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার চুড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

গত ১২ মার্চ ২০২৩ তারিখে শুরু হয়েছিল যেখানে বিইউপির সকল বিভাগ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চুড়ান্তপর্বে আইন বিভাগ ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ অংশগ্রহণ করে এবং আইন বিভাগ চ্যাম্পিয়ন ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল- আলম, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, এমফিল, পিএইচডি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬