Logo

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগমী ২২ এপ্রিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর আগামী ২২ এপ্রিল ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ (বুধবার) দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এবার ঈদের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে বলেও জানানো হয়েছে।

রেলমন্ত্রী বলেন, এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যদি কোনো ভুল-ত্রুটি হয় তবে সেটি আগামী কোরবানি ঈদে সংশোধন করা হবে।

মন্ত্রী আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। সবকটি টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসনের টিকেটও অনলাইনেই বিক্রি করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬