Logo

নাম পরিবর্তনের অনুমতি পেয়েছে রেকিট বেনকিজার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড এর পরিবর্তে রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি নাম রাখবে।

আগামীকাল ২৩ মার্চ থেকে কোম্পানিটির নতুন নাম কারযকর হবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬