Logo

ব্লকে কোম্পানির ৩৬ কোটি টাকার লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৫ লাখ ৭৭ হাজার ১৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৯০ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে ফরচুন সুজ রয়েছে। কোম্পানিটি ৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মা ৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ১ কোটি, বিডি ফিন্যান্স ২ কোটি ৯ লাখ, বেক্সিমকো ৩ কোটি ১৮ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬