Logo

ফ্রান্স ফুটবল দলের নতুন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হুগো লরিস অবসর নেওয়ার পর কে হবেন ফরাসিদের নতুন অধিনায়ক? তা নিয়ে অনেক দিন ধরে চলছিল আলাপ-আলোচনা। অবশেষে নতুন অধিনায়ক পেয়েছে ফ্রান্স। ফ্রান্স ফুটবল দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

সম্ভাব্য অধিনায়কদের তালিকায় ছিলেন- এমবাপ্পে, আঁতোয়া গ্রিজমান। লরিসের শূন্যস্থান এবার পূর্ণ করলেন এমবাপ্পে।

ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে জানা গেছে, এমবাপ্পেকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন দিদিয়ের দেশম। এর আগে এমবাপ্পের অধিনায়ক হওয়ার আভাস দিয়েছিলেন দেশম।

কাতার বিশ্বকাপের তিন মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে ফ্রান্স। শুক্রবার স্টেদি দি ফ্রান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬