Logo

রমজানে শেয়ারবাজারে নতুন সময়সূচি নির্ধারণ

ইনভেস্টমেন্ট করপোরেশন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র মাহে রমজান মাসে শেয়ারবাজারে নতুন সময়সূচি অনুসারে লেনদেন হবে। ডিএসই ও সিএসই এই সময়সূচি নির্ধারণ করেছে।

ঘোষিত সময়সূচি অনুসারে, রমজান মাসে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আর তা বেলা ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তথ্য মতে, সোমবার (২০ মার্চ) নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে পাঠানো হয়েছে। প্রথম রমজান থেকে সকাল ১০টা থেকে শেষ দশ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন সহ সবমিলিয়ে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬