Logo

গ্লোবাল ইসলামী ব্যাংকের চান্দিনা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

গ্লোবাল ইসলামী ব্যাংকের চান্দিনা শাখার নতুন ঠিকানায় ‘সাহা প্লাজা’, ৫৪৪ মধ্যবাজার, চান্দিনা পৌরসভা, চান্দিনা, কুমিল্লায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। পূর্বে এই শাখার কার্যক্রম আলহাজ ডাঃ রোসমত আলী সুপার মার্কেট, চান্দিনা পৌরসভা, চান্দিনা, কুমিল্লা হতে পরিচালিত হতো।

রোববার (১৯ মার্চ) তারিখ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জুলফিকার আলী খান, চান্দিনা শাখার ব্যবস্থাপক এবং ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী স্বকীয়তা বজায় রেখে সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬