Logo

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের দেখায় ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। তাই ফাইনালে তাদের সামনে সুযোগ ছিল সেই হারের প্রতিশোধ নেয়ার। কিন্তু এবার আলবিসেলেস্তেদের ১৩-৫ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক আর্জেন্টিনাকে চেপে ধরে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে ফিলিপের দুই, জে লুকাসবিরতির পর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিলের আক্রমণভাগ। তাদের দুর্দান্ত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আর্জেন্টিনা। এবার গুনে গুনে আটটি গোল হজম করে স্বাগতিকরা। এর মাঝে আলবিসেলেস্তেরা পাঁচ গোল দিলেও কার্যত তা শুধুই গোল ব্যবধান কমিয়েছে।

স্বাগতিকদের হয়ে গোল করেন পোমার, রিভাদেনেইরা, মেদেরো ও ডি সোসা। সবশেষ ১৩-৫ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে ব্রাজিল।

কনমেবল বিচ সকার কোপা আমেরিকার আগের তিন আসরের মধ্যে দুই আসরই শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। এবার স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয়বার শিরোপা জিতল তারা। সর্বশেষ ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয় প্যারাগুয়ে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬