নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে রূপালী লাইফ ইন্সুরেন্স। এদিন কোম্পানিটির ২৯ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে সি পার্ল হোটেলে । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৩ লাখ ৯ লাখ টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটি ১৫ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: রংপুর ডেইরি, ওরিয়ন ফার্মা, এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।