Logo

সূচক ও লেনদেনের পতন

হাজার কোটি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৪৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে এর আগের দিন থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ডিএসইতে ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬