Logo

বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬


বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় রপ্তানি ও উৎপাদন মুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে অংশ গ্রহণ মূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষরহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটিগভর্নরকাজী ছাইদুরর হমান, নির্বাহী পরিচালক খুরশীদ আলম এবং রূপালী ব্যাংক লিমিটেডের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান তানভীর হাসনাইন মঈন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬