Logo

মুনাফা ঘোষণা পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের

পূবালী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ২৩ মার্চ,২০২৩-২২ সেপ্টম্বর,২৩ সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ১০ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন।

বৃহস্পতিবার ১৬ মার্চ অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় সমাপ্ত বছরের রিটার্ন অনুমোদন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বন্ডটিতে ফ্লোর প্রাইস অব্যহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬