Logo

আয়ারল্যান্ড বধের মিশনে মাঠে নামছে টাইগাররা

বাংলাদেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তামিম-সাকিবদের দল আরেক ইংলিশ টিম আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

তবে চোট শঙ্কায় রয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড়। অধিনায়ক তামিম ইকবালের পর আগের দিন চোখের ব্যাথা নিয়ে মাঠ ছেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

কেবল টাইগাররাই নয়, বিশ্ব ক্রিকেটের প্রায় সব দলই বর্তমানে ব্যস্ত সময় পার করছে। সে কারণে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা গুরুত্বপূর্ণ। সে কারণেই টানা অনুশীলনের ধকল সামলাতে হিমশিম খেতে হচ্ছে টাইগারদের। আইরিশদের সিরিজ থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন তরুণ ব্যাটার জাকির হাসান। তবে সবমিলিয়ে ইংলিশদের হারানো দুরন্ত টাইগাররা তাদের জয়রথ ধরে রাখার লক্ষ্যেই আইরিশদের মুখোমুখি হতে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬