নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫১টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮৮৪ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯৩১ টাকা ২০। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪৬ টাকা ৬০ পয়সা বা ৫.২৬ শতাংশ বড়েছে। এতে করে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী পেপার ৪.৯২ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্স ৪.৫১, সি পার্ল হোটেল ৪.২৯, ইস্টার্ন হাউজিংয় ৪.১৭, আনলিমায়ার্ন ডেয়িংয় ৩.৪৮, জেএমআই হসপিটাল ৩.২৩, শাইনপুকুর সিরামিকস ২.৭৭, এডিএন টেলিকম ২.৪০ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড ২.৩৭ শতাংশ দর বেড়েছে।