Logo

ক্রেতাশূন্য ১৭০ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ কর্মদিবসে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। বৃহস্প্রতিবার লেনদেনে অংশ নেওয়া ১৭০ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে,আজ সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বস্ত্র ও প্রকৌশল খাতের ২২টি কোম্পনি ক্রেতাশূন্য। এছাড়া ক্রেতা হারিয়েছে ওষুধ ও বীমা খাতের ১৮ কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৭টি, জ্বালানি খাতের ১৫ কোম্পানি, খাদ্য খাতের ৭টি, আর্থিক, বিবিধ খাতের ৪টি, সিমেন্ট ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিরামিক, সেবা, ট্যানারি খাতের ২টি, আইটি ও কাগজ খাতের ১টি কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬