Logo

হজ নিবন্ধনের বর্ধিত সময় শেষ আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বর্ধিত নিবন্ধনের সময় শেষ আজ।। তবে নিবন্ধনের জন্য প্রাপ্ত কোটা এখনো পূরণ করতে পারেনি বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ৯৯ হাজার ২৭৬ জন। কোটা পূরণে এখনো ২৭ হাজার ৯২২ জন বাকি রয়েছে।

এর আগে তিন দফা হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হলেও খরচ বেশি হওয়ায় কোটা পূরণ হয়নি। নিবন্ধনের সংখ্যা বেড়েছে খুবই ধীরগতিতে।

চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সকাল পর্যন্ত সরকারিভাবে ৯ হাজার ৫১৫ জন ও বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজে যেতে ৮৯ হাজার ৭৬১ জন নিবন্ধিত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬