Logo

আরও ৫০টি মডেল মসজিদের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: দেশে আরও ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রথম ধাপে ২০২১ সালে ৫০টি এবং এ বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় ধাপে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকারের এ মডেল মসজিদ স্থাপন প্রকল্প বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ নিয়ে মোট ১৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হলো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬