Logo

জমি ক্রয় করবে যমুনা ব্যাংক

যমুনা ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ১১০ কাঠা জমি কিনবে। জমি কিনতে ব্যাংকটির রেজিস্ট্রেশন চার্জ ও অন্যান্য খরচ বাদে মোট ১৩৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে। এই জমি ঢাকার খিলক্ষেতের ডুমনি মৌজার চায়না বাংলা এগ্রো ফিডে অবস্থিত। নিয়ন্ত্রক সংস্থা থেকে প্রয়োজনীয় অনুমোদন প্রাপ্তির পর ব্যাংকটি জমি কিনতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬