Logo

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু

মেট্রোরেলের নতুন সময়সূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: রাজধানীতে মেট্রোরেলের আরও দুটি স্টেশন খুলে দেয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু করা হয়।

এছাড়া, চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন। এর আগে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন চালু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সম্প্রতি এ কথা জানিয়েছেন।

ডিমটিসিএল কার্যালয়ে সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সব কটি (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রো ট্রেন চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।

উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। অন্যদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬