Logo

দর বাড়ার কারন জানে না শ্যামপুর সুগার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গেল ১ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩ টাকা ১০ পয়সা। ১৩ মার্চ কোম্পানিটির শেয়ার দর ৯০ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬