Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৯টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১ হাজার টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯৫৬ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪৪ টাকা ৩০ পয়সা বা ৪.৪২ শতাংশ কমেছে। এতে করে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: রেনউইক যজ্ঞেশ্বর ৪.২১ শতাংশ, বিকন ফার্মা ৪.০৫, মেট্রো স্পিনিংয় ৩.৮৮, লিগ্যাসি ফুটওয়্যার ৩.৭৭, এডিএন টেলিকম ৩.৫৯, ইউনাইটেড ইন্সুরেন্স ৩.৫৬, বিডিকম অনলাইন ৩.৪৫, বিডি ওয়েলডিংয় ৩.২৭ এবং সিটি জেনারেল ইন্সুরেন্স ৩.১৬ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬