Logo

দর বৃদ্ধির র্শীষে ইউনিয়ন ক্যাপিটাল

ইউনিয়ন ক্যাপিটাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিয়ন ক্যাপিটাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮ টাকা ৮০। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে ইউনিয়ন ক্যাপিটাল শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: রূপালী লাইফ ইন্সুরেন্স ৬.৭৫ শতাংশ, আমরা নেটওয়ার্কস ৪.৭৬, রংপুর ডেইরি ৪.৬২, ন্যাশনাল ফিড মিল ৪.৩১, বেঙ্গল উইন্ডস্বর ৩.৭২, ইসলামি কমার্সিয়াল ইন্সুরেন্স ২.৯১, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ২.৩৫, সোনালী লাইফ ইন্সুরেন্স ২.২৫ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমটেড ২.১৬ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬