Logo

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৮০ ডলারেরও নিচে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের ধসের পর বাজারে নতুন করে এক আর্থিক সংকটের উদ্বেগ দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ফলে মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৩ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম জানুয়ারি শুরুর পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দামও ডিসেম্বরের পর থেকে সর্বনিম্নে ঠেকেছে।

এরই ধারাবাহিকায় মঙ্গলবারও জ্বালানি তেলের দামে পতন দেখা দেয়। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৮৭ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল নামে ৭৯ দশমিক ৯০ ডলারে। অন্যদিকে ডব্লিউটিআই এর দাম ৮৫ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৩ দশমিক ৯৩ ডলার নেমেছে।

সিলিকন ভ্যালি ব্যাংকের এ আকস্মিক পতনের পর অন্যান্য ব্যাংকগুলোর উদ্বেগ বেড়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক তার আর্থিক নজরদারির গতি কিছুটা কমিয়ে দিতে পারে কি না, তা নিয়েও জল্পনা-কল্পনা চলছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬