Logo

শামীম এন্টারপ্রাইজের শেয়ার অধিগ্রহণ করবে সী পার্ল বীচ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল বীচের পরিচালনা পর্ষদ শামীম এন্টারপ্রাইজের শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সী পার্ল শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যের ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি শেয়ার অধিগ্রহণ করবে।

সী পার্ল বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে কোম্পানিটির শেয়ার অধিগ্রহণ করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬