Logo

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর ঈদগাহ মাঠের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাহিদুল (৩০) ও আজমতের ছেলে লিজন (২১)

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে আনসার সদস্য রাহিদুলকে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন লিজন। মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।

এসময় সড়কের পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ দুজনই পাশের ধানক্ষেতে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬