Logo

মাগুরা পেপারের সাথে একীভূত হচ্ছে পেপার প্রসেসিং

পেপার প্রসেসিং লিমিটেড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড মাগুরা পেপারের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পেপার প্রসেসিংয়ের পর্ষদ কোম্পানি দুইটির একীভূতকরণ খসড়া অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, উচ্চ আদালতে অনুমতি সাপেক্ষে কোম্পানিটির পর্ষদ একীভূতকরণ খসড়া (আমলাগেশন স্কিম) অনুমোদন করেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসই) , ক্রেডিটরস, ব্যাংক এবং অন্যান্য সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানি দুইটি একীভুত হতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬