Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিলিভার কনজুমারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২ হাজার ৮৪৯ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩ হাজার ৪২৩ টাকা ৭০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২০.১৭ শতাংশ বড়েছে। এতে করে ইউনিলিভার কনজুমার শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মুন্নু এগ্রো ৪.৪৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৪.১৯, আলহাজ টেক্সটাইল ২.২৪, ফাইন ফুডস ২.১৪, ইউনিয়ন ইন্সুরেন্স ২.১৩, ওয়াইম্যাক্স ১.২০, আইটি কনসালটান্টস ১.০৯, রংপুর ফাউন্ড্রি ০.৯০ এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ০.৫৯ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬