Logo

মেঘনা ইন্স্যুরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

মেঘনা ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানী মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ, ২০২৩) নরসিংদীর হেরিটেজ রিসোর্টে ম্যানেজার কনফারেন্স ও বনভোজন অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে মেঘনা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুশফিক রহমান ও মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকসহ প্রতিষ্ঠানে সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাদেশ থেকে আগত মেঘনা ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ইনচার্জরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

২০২৩ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জনের ওপর পর্যালোচনা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জনের কৌশলের ওপর আলোকপাত করে, সে লক্ষ্যে গৃহীত কর্মপদক্ষেপগুলো উপস্থাপন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬