Logo

গেল সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

share up
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গেল সপ্তাহে কোম্পানিটির ১৫৪ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৯৪ লাখ ৩১ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ৩৪ লাখ ১৭ হাজার টাকা।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল। কোম্পানিটির ৩৭ লাখ ৮০ হাজার ৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ১৬ লাখ ৬৮ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইস্টার্ন হাউজিং,এডিএন টেলিকম, শািইনপুকুর সিরামিক, জেমিনি সি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬