Logo

গুলিস্থান বিস্ফোরন: মালিক সহ গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্থান সিদ্দিকবাজারে ভয়াবাহ বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন। এর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তিনজনকে।

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান, ব্যবসায়ী আ. মোতালেব মিন্টু। এদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মশিউর রহমান ভবনের মালিক অপরজন আ. মোতালেব মিন্টু ‘বাংলাদেশ সেনিটারি’ নামে দোকানের মালিক। সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬