Logo

ক্রেতাশূন্য ১৩১ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৩১ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতের ২২টি, প্রকৌশল খাতের ১৮টি কোম্পনি ক্রেতাশূন্য। এছাড়া ক্রেতা হারিয়েছে জ্বালানি-বিদ্যুৎ খাতের ১৪টি, মিউচ্যুয়াল ফান্ড, আর্থিক খাতের ১২টি, বীমা খাতের ৬টি, খাদ্য খাতের ৫টি, বিবিধ, টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট, সেবা, কাগজ খাতের ২টি, আইটি, ট্যানারি ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬