Logo

রাজধানী গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গুলিস্তানের ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে উপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনায় নয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মোট ৪১ জন ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাঁদের মধ্যে নয়জনকে মৃত অবস্থায় আনা হয়।

নিহত আটজনের মধ্যে দুই জন নারী এবংসাত জন পুরুষ বলে জানিয়েছেন বাচ্চু মিয়া। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬