Logo

দর বূদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

ডমিনেজ স্টিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৬ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা পয়সা বা ৯.৮৭ শতাংশ বড়েছে। এতে করে বাংলাদেশ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সিটি জেনারেল ইন্সুরেন্সের ৯.৩৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৮.৬৯, লিগ্যাসি ফুটওয়্যার ৬.৬৯, পদ্মা ইসলামি লাইফ ইন্সুরেন্স ৬.৪২, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ৫.৮৮, পুরাবি জেনারেল ইন্সুরেন্স ৫.৮৩, যমুনা অয়েল ৫.৫৬, সি পার্ল হোটেল ৫.২৯ এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড ৫.২২ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬