Logo

এটা ম্যাসিভ দুর্ঘটনা, ধারণা ফায়ার সার্ভিস ডিজির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েন্সল্যাবে একটি বাণিজ্যিক ভবনে গতকাল যে বিস্ফোরণ হয়েছে সেটাকে দুর্ঘটনা দাবি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, এটা ম্যাসিভ দুর্ঘটনা। এটা অন্য কোনো কারণে ঘটেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নাশকতার আলামত মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত দীর্ঘদিন জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা। সোমবার(৬ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ভেতরে পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ডিজি বলেন, আমাদের জানা মতে, নাশকতার কোনো আলামত পাইনি। এটা এখন পর্যন্ত তদন্তাধীন। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবতঃ অনেকদিন এক জায়গায় জমে থাকা গ্যাস থেকে কোনো কারণে বিস্ফোরণের সূত্রপাত। এটা দুর্ঘটনা ছাড়া আমার মনে হয় অন্য কিছু নয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬