Logo

কাতারে এলডিসি সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫)। জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে পাঁচ দিনের এ সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৫ মার্চ) কাতার জাতীয় কনভেনশন সেন্টারে এ সম্মেলন শুরু হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিকেলে বাংলাদেশ, লাওস ও নেপালের যৌথ আয়োজনে ‘২০২১ সালের উত্তরণের জন্য টেকসই ও সহজ রূপান্তর’ শীর্ষক বৈঠকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬