Logo

ছাত্রী নির্যাতন ঘটনায় ইবির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করল ছাত্রলীগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ এ কথা জানিয়েছেন। বহিষ্কৃতরা হলো-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, কর্মী তাবাসসুম ইসলাম, হালিমা খাতুন ঊর্মি, ইসরাত জাহান মিম ও মুয়াবিয়া জাহান।

সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬