Logo

চলতি অর্থবছরে সংশোধিত এডিপি অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: চলতি অর্থবছরের (২০২২-২৩) জন‌্য দুই লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন হবে ৭৪ হাজার ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরে মূল এডিপিতে বরাদ্দ দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা থেকে ১৮ হাজার ৫’শ কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগরে এনইসি’র সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘সংশোধিত এডিপিতে দুই লাখ ২৭ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। চলতি ২০২২–২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে না। এডিপিতে নিজস্ব অর্থায়নের এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা অপরিবর্তিত থাকছে। তবে বিদেশি সহায়তা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কম বরাদ্দ দেওয়া হচ্ছে। তাতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে সাড়ে ৭৪ হাজার কোটি টাকায়। বর্তমানে এডিপিতে এক হাজার ৩৬৩টি প্রকল্প আছে।

পরিকল্পনা কমিশনের সংবাদ বিজ্ঞপ্তির তথ‌্য অনুযায়ী, সংশোধিত এডিপিতে পরিবহন ও যোগাযোগ সেক্টরে প্রায় ৬১ হাজার ৮১০ কোটি টাকা (২৭.১৬ শতাং), বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে প্রায় ৩৮ হাজার ৩১৭ কোটি টাকা (১৬.৮৪ শতাংশ), গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি সেক্টরে প্রায় ২৫ হাজার ৯৩৯ কোটি টাকা (১১.৪০ শতাংশ), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সেক্টরে প্রায় ২০ হাজার ২৩১ কোটি (৮.৮৯শতাংশ), শিক্ষা সেক্টরে প্রায় ১৮ হাজার ৪৩১ কোটি টাকা (৮.১০ শতাংশ), স্বাস্থ্য সেক্টরে প্রায় ১২ হাজার ৭৪৫ কোটি (৫.৬০ শতাংশ)। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকা (৫.৫ শতাংশ), কৃষি সেক্টরে প্রায় ৯ হাজার ৩৯৪ কোটি টাকা (৪.১৩ শতাংশ), সেক্টরে শিল্প ও অর্থনৈতিক সেবা: প্রায় ৪ হাজার ৬৮৯ কোটি টাকা (২.০৬ শতাংশ), ধর্ম,সংস্কৃতি ও বিনোদন সেক্টরে প্রায় ৪ হাজার ২৭১ কোটি টাকা (১.৮৮ শতাংশ) অনুমোদন দেওয়া হয়েছে।

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দের ১০টি মন্ত্রণালয়/বিভাগ হচ্ছে— স্থানীয় সরকার বিভাগে প্রায় ৩৯ হাজার ৫৬৩ কোটি টাকা (১৭.৬৮ শতাংশ),সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রায় ২৯ হাজার ৮৯৭ কোটি টাকা (১৩.৩৬ শতাংশ), বিদ্যুৎ বিভাগে প্রায় ২৫ হাজার ২৪৭ কোটি টাকা (১১.২৮ শতাংশ), রেলপথ মন্ত্রণালযয়ে প্রায় ১২ হাজার ৫৯৬ কোটি টাকা (৫.৬৩ শতাংশ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রায় ১২ হাজার ২৪৩ কোটি টাকা (৫.৪৭ শতাংশ), পানি সম্পদ মন্ত্রণালযয়ে প্রায় ১১ হাজার ৩৩২ কোটি টাকা (৫.০৭ শতাংশ), স্বাস্থ্য সেবা বিভাগে প্রায় ৯ হাজার ৭৮১ কোটি টাকা (৪.৩৭ শতাংশ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালযয়ে প্রায় ৭ হাজার ৭৮৫ কোটি টাকা (৩.৪৮ শতাংশ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রায় ৭ হাজার ২১৮ কোটি টাকা (৩.২৩ শতাংশ) এবং সেতু বিভাগ: প্রায় ৭ হাজার ৬৭ কোটি টাকা (৩.১৬ শতাংশ)।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬