নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২ মার্চ, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার সিমেন্ট ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৫ মার্চ, রোববার।
আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ ৬ মার্চ, সোমবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।