নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আলহাজ টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫৬ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫৩ টাকা ৮০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০পয়সা বা ১.৫৯ শতাংশ কমেছে। এতে করে আলহাজ টেক্সটাইল শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: মেঘনা ইন্সুরেন্স ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ০.৯৭, সাভার রি- ফ্রাক্টোরিস ০.৯৬, ফাইন ফুডস ০.৯৬, এম্বি ফার্মা ০.৯৬, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ০.৯৬, এ্যালেক্স স্পিনিংয় ০.৯৬, সানলাইফ ইন্সুরেন্স ০.৯৩ এবং শামপুর সুগার মিলস লিমিটেড ০.৯৩ শতাংশ দর কমেছে।