Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন করল প্রিমিয়ার সিমেন্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্টান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি’র ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। প্রিমিয়ার সিমেন্টের দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর,২০২২ সময়ের অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬